• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ ইস্যুতে সিদ্ধান্তে আসুন: হাসনাত আব্দুল্লাহ

   ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।  

ওই পোস্টে কড়াভাষায় সতর্কতাও উচ্চারণ করেন হাসনাত আবদুল্লাহ। বলেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে