• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শাকিব খানের ‘বরবাদ’ দেখল টাইগাররা


প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পি.এম.
শেয়ার করুন 0
শাকিব খানের  ‘বরবাদ’ দেখল টাইগাররা

বিনোদন ডেস্কঃ

এবারের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। তবে দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’। মুক্তির পর থেকে রমরমা ব্যবসা করছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ ছবি। ঈদের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও হাউজফুল ‘বরবাদ’ শো।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ‘বরবাদ’ শো দেখতে হলে হাজির হন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া খেলোয়াড়রা।

‘বরবাদ’ প্রশংসায় মেতেছে সিনেমাপ্রেমিরা। শাকিব ও ইধিকা পালের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে হলে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার।  

এদিকে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারের এক পোস্টে লিখেছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ "বাংলাদেশ ক্রিকেট টিম"। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’ 

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
বাংলাদেশ ভলিবল দল
ভলিবল চ্যাম্পিয়নশিপ জমজমাট লড়াইয়ে নেপালকে হারালো বাংলাদেশ
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর