• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাইরের চেয়ে জেলের ভেতরেই ভালো আছি: শাজাহান খান


প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
বাইরের চেয়ে জেলের ভেতরেই ভালো আছি: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক    
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় গ্রেফতার দেখানো শেষে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সাবেক মন্ত্রী শাজাহান খানকে। এসময় এক সাংবাদিক তাকে লক্ষ্য করে বলেন, ‘আপনার মন খারাপ নাকি? তখন শাজাহান খান হেসে বলেন, না, কেন মন খারাপ থাকবে?

এরপর তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজতখানায় প্রবেশ করানো হয়।

বুধবার সকাল ১০টার দিকে শাজাহান খানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রের মিনহাজুর রহমানের আদালতে তোলা হয়। আদালতে উঠার সময় শাজাহান খান বলেন, ‘বাইরের চেয়ে ভেতরেই (কারাগার) ভালো আছি।’

এরপর তাকে যাত্রাবাড়ী থানার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাগুলো বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে শাজাহান খানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ শেষে কারাগারে আছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে