• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় শিশু ধর্ষণচেষ্টার দায়ে তরুণের ১০ বছর কারাদণ্ড

   ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পি.এম.

আদালত প্রতিবেদক
রাজধানীতে ৬ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে এক তরুণকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায় আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসির (২৫)। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এই ট্রাইব্যুনালের সাঁটলিপিকার শামসুন্নাহার।

রায়ের তথ্য অনুযায়ী, শিশুটি রাজধানীর একটি এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকে। এলাকার বাসিন্দা নাসির শিশুটির পূর্বপরিচিত ছিল। শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ২০২১ সালের ২৭ ডিসেম্বর পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন নাসির।

এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৩১ মে নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আজ রায় ঘোষণা করা হলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি