• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাকিস্তানের কাছে হার

বিশ্বকাপের অপেক্ষা বাড়লো মেয়েদের


প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট হাতে ১৭৮ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। তবেই সেই লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে উতরে যায় পাকিস্তান।

তবে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে ‍+০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনও আছে। 

বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশেরই। 

বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই। থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি।  শেষ খবর পাওয়া পর্যন্ত টস হেরে আগে ব্যাট করছে থাইল্যান্ড। ৩৫ ওভারে সাত উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৩ রান।

এদিন শুরুতেই হতশ্রী ব্যাটিং ছিল বাংলাদেশের। ওপেনার ফারজানা হকের শূন্য রানে ফেরা, কাপ্তান নিগারের এক রানে সাজঘরে যাওয়ায় শুরুতেই চেপে ধরেন পাকি বোলাররা। তবে মাঝখানে সেই ধাক্কা সামালন দেন রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪)। মিডলে নাহিদা আক্তার করেন ১৯ রান। আর টপে শারমিনের সংগ্রহ ২৪। এছাড়া উল্লেখ করার মতো স্কোর কেউ করেন নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তবে এর পর বেগ পেতে হয়নি তাদের। ওপেনার মুনিবা আলী (৬৯) ও আলিয়া রিয়াজের (৫২) ফিফটিতে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। হাতে অবশিষ্ট থাকে সাত উইকেট ও ৫৮ বল।

প্লেয়ার অব দ্য ম্যাচ হন মুনিবা আলী।

ভিওডি বাংলা/ এপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল