• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘নির্বাচন ছাড়া সরকার বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে’


প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দেশে বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে, দেশের প্রচলিত গণতন্ত্র ব্যাহত হবে।

রোববার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বিএনপি ও সহযোগী সংগঠনের এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপি এই সভার আয়োজন করে।

আব্দুস সালাম বলেন, ‘দলের পক্ষ থেকে আমরাই প্রথম সংস্কার চেয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা খুবই জরুরি। নির্বাচন ছাড়া কোনো সরকার দেশে বেশি দিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে, দেশের প্রচলিত গণতন্ত্র ব্যাহত হবে।’

তিনি নাটোর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান। এ ছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শওকত খালেক, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান ও ওবায়দুর রহমান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক নেতারা অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক