• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘সরকার পরিচালনায় ড. ইউনূসকে বিব্রত করবে না বিএনপি’


প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক, একাত্তর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরকার পরিচালনায় বিএনপি বিব্রত করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তবে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

রোববার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র করছে দাবি করে এ বিএনপি নেতা বলেন, নির্বাচন নিয়ে কোনো রকম নয়ছয় মেনে নেয়া হবে না। 

প্রধান উপদেষ্টাকে ঘিরে একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তিনি। 

জয়নুল আবদিন ফারুক বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ ভাগ মানুষ কষ্ট সহ্য করেছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ভালো আছেন, তারেক রহমান ভালো আছেন। আমাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছেন। যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়— সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেয়ার শক্তি আমাদের আছে। কিন্তু আমরা চাই না, ড. ইউনূসের বিরুদ্ধে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদকে আরও সুযোগ করে দেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটের গুরু এখনও বসে আছে। তাদের হাতকে আরও শক্তিশালী করার দরকার নেই।

এসময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক