• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঢাবি ছাত্রদল সভাপতি

সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির ‘র’-ও বোঝে না


প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির ‘র’-ও বোঝে না

নিজস্ব প্রতিবেদক: 

‘সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির ‘র’-ও বোঝে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এছাড়া শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার(২১ এপ্রিল) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন।  ‍

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের কাজই হলো, সাধারণ শিক্ষার্থীরা একেবারেই রাজনীতিবিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না, তাই আমরা তাদের সোচ্চার করবো। আমরা লিফলেট বিতরণ করবো, আড্ডা, গানে তাদেরকে বুঝাতে সক্ষম হবো।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না যে, আড়াই ঘণ্টার একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে। কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সে ক্ষমা করতে চায়।

তিনি বলেন, ছাত্রদলের সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয় আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারব না। ওগো এদের ক্ষমা করো। আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়।

গণেশ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি কমন প্লাটফর্ম। কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? এটা আমাদের প্রশ্ন। যারা এই প্লাটফর্মকে সামনে রেখে মব সৃষ্টি করে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজ থেকে ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, এটিকে বৈষম্যমুখী ছাত্র আন্দোলন বলবে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না।

ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক