• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রিমান্ডে আতিক, শাজাহান খান, পলক ও সৈকত


প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
রিমান্ডে আতিক, শাজাহান খান, পলক ও সৈকত

আদালত প্রতিবেদক 

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

অন্য যাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে এক দিন এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ভাটারা থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক মেয়র আতিককে ভাটারা থানায় দায়ের করা মনির হোসাইন হত্যা মামলায় দুই দিন এবং যাত্রাবাড়ী থানায় দায়ের করা মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় ওই থানার সাবেক ওসি আবুল হাসানকে তিন দিন ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি ও ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এইদিনে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন তারিখে ও সময়ে আওয়ামী লীগের নেতারা ও সাবেক সরকারের সহযোগিতাকারী সরকারি কর্মকর্তাদের আটক করা হয়। পর্যায়ক্রমে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে