• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো : ফারুক


প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৪, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো : ফারুক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ দেশের ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো, দেশবাসী সেটা জানতে চায়। এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এই দুজনকে উপদেষ্টা বানিয়ে ‘শহীদ’ আবু সাঈদ ও মুগ্ধদের রক্তকে অবমাননা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে বিদায় করেছে। তারা আপনাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমতায় বসিয়েছে। অথচ এখনো তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে না। সেটা আবার এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাতে হবে কেন? আমার মনে হয় ইতোমধ্যে দেশের জনগণ বলা শুরু করেছে, এই মুহূর্তে যাকে দরকার তিনি হলেন তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে- শেখ হাসিনা গত ১৬ বছরে দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, লুটপাট করেছে, অর্থপাচার করেছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দিয়ে বৈষম্য তৈরি করেছে। শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার দোসররা এখনো এ দেশে অবস্থান করছে। তারা এখনো বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে বহাল রয়েছে। তারা চক্রান্ত করছে। তাদের অপসারণ করতে হবে। না হলে তারা সামনে আরও বিস্তরভাবে চক্রান্ত শুরু করবে।

গণতান্ত্রিক পরিষদের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের মাওলানা আলমগীর হোসেন প্রমুখ নেতারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক