• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সংসদ-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে জামায়াতের দ্বিমত


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

কমিশনের পক্ষে সংসদসহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মেয়াদ চার বছরের কথা বলা হলে, জামায়াতে ইসলামী পক্ষ থেকে বলা হয়েছে, এতে আমরা একমত নই, এটা ঠিক হবে না।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ মুহাম্মদ তাহের।

তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান নিয়ে কথা হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে আরও আলোচনা দরকার। আজ সব আলোচনা শেষ নাও হতে পারে।

আলোচনার শেষ ভাগে সব বিষয়ে বিস্তারিত জানাবেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চেয়েছি।

এর আগে সংলাপের শুরুতে তিনি বলেন, ইতিবাচক, বাস্তবসম্মত সংস্কারে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে। মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা সময় বলে দেবে। নতুন যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন অতীতের মতো হারিয়ে না যায়। সে জন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে কঠোর হতে হবে। মৌলিক বিষয়গুলো সংশোধনের জন্য ভূমিকা পালন করতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত দৃঢ় অঙ্গীকারবদ্ধ দা‌বি ক‌রে আব্দুল্লাহ তাহের বলেন, আমরা কোনও রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। বাং‌লা‌দে‌শের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক