• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
কুকুরের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানানো কার্টুন প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করা করা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি এ আবেদন করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আদালত। মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা কুকুরের ছবি সংবলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

মামলায় আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায়, সজ্ঞানে ও ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ