• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
ঘটনার ৮ মাস পর ২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে অব্যাহতভাবে মামলা দায়ের চলতে থাকলে এ পেশা থেকে কখনোই ভয়ের সংস্কৃতি দূর হবে না।

নেতৃবৃন্দ বলেন, তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে না- সরকারের উচ্চ পর্যায় থেকে এভাবে আশ্বস্ত করা হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মতো ভয়ানক অপরাধের মামলায় জড়িয়ে গণমাধ্যমে একধরনের ভয়ের সংস্কৃতি চালু রাখা হচ্ছে, যা মুক্ত গণমাধ্যম চর্চার পরিপন্থি। এ অবস্থায় অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ ।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল, ২০২৫ রাজধানীর মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার মধ্যে ২৪ জন পেশাদার সাংবাদিক রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ