• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হঠাৎ আলোচনায় মাহিয়া মাহির রহস্যময় স্ট্যাটাস


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় মাহিয়া মাহির। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি। অনবদ্য অভিনয়ের মাধ্যমে বরাবরেই নজর কেড়েছেন সিনেমাপ্রেমীদের।

এ অভিনেত্রী ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন। গত বছরের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের।

এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

অভিনেত্রী মাহি এ স্ট্যাটাস দেয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন―তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

মাহিয়া মাহি বরাবরই সম্পর্ক ভাঙা-গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে অকপটে। কখনো কোনো রাখঢাক রাখেন না। প্রেমে পড়লে কিংবা সম্পর্কের বিচ্ছেদ হলে নিজেই তা জানান দেন। এখন অপেক্ষা, কবে নতুন সম্পর্কের কথা জানাবেন এ নায়িকা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান