• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শ্রমিকের মিছিলে শ্লোগানে মুখরিত রাজধানীর পল্টন


প্রকাশ:  ১ মে ২০২৫, ০২:০২ পি.এম.
শেয়ার করুন 0
শ্রমিকের মিছিলে শ্লোগানে মুখরিত রাজধানীর পল্টন

জ্যেষ্ঠ প্রতিবেদক
চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের পর এবার নতুন এক প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। দিনটি উদযাপনে শ্রমিকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর পল্টন এলাকা। বিএনপি ও জামায়াতে ইসলামীর মে দিবসের সমাবেশকে ঘিরে সকাল থেকেই সরব হয়ে উঠ নয়া পল্টন ও পুরানো পল্টন এলাকা।

বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিজ নিজ সংগঠনের ব্যানারে সমাবেশে যোগ দিতে শুরু করেন হাজার হাজার শ্রমিক। এ সময় শ্রমিকদের মিছিল-স্লোগানে সরব হয়ে উঠে আশপাশের এলাকা। উৎসবমুখর হয়ে উঠে পরিবেশ। অনেকে ব্যান্ড পার্টি নিয়ে মিছিলে যোগ দেন, চলে জাগরণী গান।

দুই কর্মসূচিকে ঘিরে গোটা পল্টন ছাড়িয়ে উত্তরে কাকরাইল মোড়, দক্ষিণে মুক্তাঙ্গন, উত্তরে ফকিরাপুল মোড় ও পশ্চিমে প্রেস ক্লাব মোড় পর্যন্ত ভিড় ছড়িয়ে পড়ে। সেখানে সীমিত হয়ে পড়ে যান চলাচল। তবে, দুপুর ১২টার দিকে জামায়াতের সমাবেশ শেষ হবার পর পুরানো পল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।

নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০ টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে আসছিলেন নেতা কর্মীরা।

তবে দুপুর ১২টার পর থেকেই লোকজন জড়ো হতে থাকেন। এখন সমাবেশ মঞ্চে চলছে বিএনপির ঘরানার শিল্পীদের গান পরিবেশন। সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে। 

এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।

দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

সকাল ৯টা থেকে পুরানা পল্টন মোড়ে সমাবেশ করছে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সেখানে প্রধান অতিথি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশটি।

মুক্তি ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে উপস্থিত রয়েছেন সিপিবি সভাপতি শাহ আলম ও লাকী আক্তারসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে তারা মিছিল করেছেন। আর বায়তুল মোকাররম উত্তর গেটে শ্রমিক সমাবেশ করছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলনের বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

তোপখানা রোডে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সরব উপস্থিতি দেখা গেছে।

শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বিজয়নগর ও কাকরাইল হয়ে গাজীপুরগামী যানবাহন চলছে বিকল্প পথ মৎস্য ভবন মোড় দিয়ে। অন্যদিকে মতিঝিল থেকে ফার্মগেট ও শাহবাগগামী যানবাহনও চলছে সীমিত পরিসরে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক নেতাকর্মী সতর্ক অবস্থানে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক