• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইশরাক এখন ঢাকা দক্ষিণের মেয়র, পরিবর্তন করলেন ফেসবুক বায়ো


প্রকাশ:  ২ মে ২০২৫, ০১:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ইশরাক এখন ঢাকা দক্ষিণের মেয়র, পরিবর্তন করলেন ফেসবুক বায়ো

নিজস্ব প্রতিবেদক: 

নির্বাচনী ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শপথ নেওয়ার পর তিনি কতদিন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে আইনি অনিশ্চয়তা।

ফেসবুকে নিজের বায়োতে 'মেয়র, ডিএসসিসি' পরিচয় যুক্ত করার মাধ্যমে ইশরাক হোসেন ইতিমধ্যে নিজের নতুন পরিচয়ের ঘোষণা দিয়েছেন। তবে এই পদে তার দায়িত্ব পালনের মেয়াদ কতদিন স্থায়ী হবে, সেটি এখন আইনি ব্যাখ্যার ওপর নির্ভর করছে।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করে তার মেয়র পদে থাকার গেজেট বাতিল করেন আদালত।

এর আগেই অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে নতুন মেয়র হিসেবে শপথ নিলেও ইশরাক হোসেনের মেয়াদকাল নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বর্তমান মেয়র পদটির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ১৫ মে। সে হিসেবে শপথ নেওয়ার পর তিনি বড়জোর দুই সপ্তাহ মেয়র পদে থাকতে পারবেন।

উল্লেখ্য, ২০২০ সালে নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। শুরুতে তিনি নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন না করলেও পরে আদালত রায়ে তাকে মেয়র ঘোষণা করে।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক