• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আমি তো বিয়ে করিনি : জায়েদ খান


প্রকাশ:  ২ মে ২০২৫, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
চিত্রনায়ক জায়েদ খান এক বছর আগে দেশ ছেড়েছেন। রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, মার্কিন মুলুকে বিয়ে করে নাকি লুকিয়ে সংসার পেতেছেন জায়েদ খান। প্রায় দু-দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায় এ ধরনের খবর। শোনা যায়, জায়েদ খানের স্ত্রী একজন মার্কিন প্রবাসী। তিনি নাকি আবার মিডিয়া জগতের কেউ, এমনও অনুমান অনেকের।

তবে ইন্টারনেটে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। এনিয়ে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন জায়েদ খান। তবে এই খবর যে বেশ অনেকটাই ছড়িয়েছে, সেটিও বুঝতে বাকি নেই নায়কের।

এ বিষয়ে জায়েদ খান নিউইয়র্ক থেকে বলেন, ‘আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে। আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।’

বিয়ে প্রসঙ্গে জায়েদ খান বললেন, ‘বিয়ে করিনি, এটা কখন করবো চূড়ান্ত করিনি। যেহেতু নিউইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।’

জায়েদ খান বিয়ে না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে তিনি হানিমুন করছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান