• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পিনাকী

দেশে যারা আছেন হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন


প্রকাশ:  ৫ মে ২০২৫, ১০:৩১ এ.এম.
শেয়ার করুন 0
দেশে যারা আছেন হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন

নিজস্ব প্রতিবেদক: 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

রোববার (৪ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। 

পিনাকী লেখেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। 

তিনি আরও বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। 

এর আগে সন্ধ্যায় গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় বলে জানা যায়।  রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়।

ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে গাজীপুরের এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। 

পরে এনসিপির পক্ষ থেকে রাজধানীতে মশাল মিছিল বের করা হয়। সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। একইসঙ্গে জুলাই মাসের ‘গণহত্যার’ সঙ্গে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া