• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এবার জেদ্দায় গাইবেন জেমস ও পড়শী-ইমরানরা


প্রকাশ:  ৬ মে ২০২৫, ১০:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
জেমস, পড়শী ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত
জেমস, পড়শী ও ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা জেমস। গত ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি। দাম্মামের পর একই অনুষ্ঠানের এবার জেদ্দা পর্বেও গাইবেন জনপ্রিয় এ গায়ক। আগামী ৯ মে জেদ্দায় গাইবেন তিনি।

জেদ্দায় অনুষ্ঠিত কনসার্টের আমন্ত্রণ জানিয়ে জেমসের ফেসবুক পেজে এক পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা দেখা হবে জেদ্দাতে ৯ মে।’ এদিন জেমসের সঙ্গে আরও গাইবেন সংগীতশিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।

এছাড়া দাম্মামের আয়োজনে গাইতে না পারলেও ৭ মে জেদ্দায় গান গাইবেন পড়শীও। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।

শুক্রবার (২ মে) দাম্মামে জেমসের গান শুনতে হাজির হয়েছিলেন লাখো প্রবাসী দর্শক। দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করতে। বিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। সময় বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শক। সন্ধ্যার পর স্টেজের স্ক্রিনে জেমসের নাম ভেসে উঠতেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন দর্শকেরা। সবার চোখ স্টেজের দিকে, প্রত্যেকের হাতে মোবাইল ফোনের ক্যামেরা তাক করা।

‘এমন সময় হাতে গিটার নিয়ে মঞ্চে ওঠেন জেমস। পরনে কালো টি-শার্ট, ব্লু জিনস, মাথায় গামছা। একে একে গেয়ে শোনান ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘ও বিজলী’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘পাগলা হাওয়া’, ‘ভিগি ভিগি’ গানগুলো। তাঁর গাওয়া প্রতিটি গানে উন্মাদনা ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। অনুষ্ঠানে জেমসের পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে একত্র করার চেষ্টা করছে সৌদি আরব। এর আওতায় ২০১৯ সাল থেকে রিয়াদ সিজনের আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। এই ধারাবাহিকতায় চলতি বছর থেকে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন এ আয়োজন শুরু করছে সৌদি সরকার।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান