• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বেবিবাম্প নিয়ে মেট গালায় কিয়ারা


প্রকাশ:  ৬ মে ২০২৫, ০৩:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
বেবিবাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

বিনোদন ডেস্ক,

‘বেবিবাম্প’ নিয়ে বিশ্ব বিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় হাজির হলেন কিয়ারা আদভানি। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়লেন।

ভারতীয় সুন্দরীরা অনেক থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট ভারতীয়দের যাত্রা শুরু হলেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ভারতীয় নায়িকাদের তালিকায় কিয়ারা নতুন রেকর্ড গড়লেন।

মেট গালার লাল গালিচাতেই প্রথমবারের জন্য বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দুই দিন আগেই স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিউইয়র্কে পৌঁছেছিলেন কিয়ারা। হোটেল থেকে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে সোমবার রাতে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারা দ্যুতি ছড়ালেন মেট গালার অনুষ্ঠানে।

ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে দেখা গেল কিয়ারাকে। তার সাজপোশাকে ফুটে উঠে ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন।

বলিউড সূত্রের খবর, নারীত্বের উদযাপনের জন্যই গৌরব তার জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। আর এই পোশাকের মাধ্যমেই প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে শ্রদ্ধা জানিয়েছেন গৌরব গুপ্তা এবং কিয়ারা।

অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেননি কিয়ারা। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন বর্তমানে।

প্রসঙ্গত, কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা। এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক হলো এই বলিউড নায়িকা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান