• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি


প্রকাশ:  ৬ মে ২০২৫, ০৬:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মের পছন্দের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। আলট্রা-ব্যাটারি থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য রিয়েলমি ফোনটির পুরুত্ব রেখেছে ৮.৫ মিলিমিটারেরও কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি। 

প্রযুক্তিগত উদ্ভাবনের কথা মাথায় রেখে ফোনটিতে আলট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বোচ্চ। সেই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি "মিনি ডায়মন্ড আর্কিটেকচার" চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। মাত্র ২৩.৪ মিলিমিটার এর বিশ্বের সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাককভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।

রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট ধারণার ফোন পর্যন্ত, রিয়েলমি তার ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী এবং কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে।

রিয়েলমি বিশ্বাস করে আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির শীর্ষস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ