• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন : সেলিম ভূইয়া


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে নিয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও দীর্ঘমেয়াদি অনির্বাচিত সরকার দেশের মঙ্গল বয়ে আনে না। দেশের বর্তমান অর্থনৈতিক দূরাবস্থার জন্য দীর্ঘদিন অনির্বাচিত সরকারই দায়ী ছিলো। পতিত আওয়ামী স্বৈরশাসক ভোটের নামে তামাশা করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিলো। যার ফলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভে একনায়কতন্ত্রের প্রভাব পড়েছিলো। দেশ রাজনৈতিক শূণ্য হয়ে পড়েছিলো। 

তিনি বলেন, জনগণ এখনও ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি অগাধ আস্থা রয়েছে। দেশবাসী প্রত্যাশা করে অতিদ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন।

শুক্রবার বিকালে মেঘনার চালিভাংগা ইউনিয়নে এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সেলিম ভূইয়া বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। এরজন্য হাজারও নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। এবার জুলাই বিপ্লবেও বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। আর যারা এখনও বিএনপিকে ষড়যন্ত্র করছে তারা বোকার স্বর্গে বাস করছে। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়। দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় দল। 

তিনি বলেন, শেখ হাসিনাকেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনও যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। তা না হলে আপনাদের ভবিষ্যৎ পরিনতি জনগণই নির্ধারণ করে দিবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক