• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী : আনিসুল হক


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পি.এম.
শেয়ার করুন 0
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী : আনিসুল হক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি, ভোট চুরি ও মারধরের অভিযোগে শাহবাগ থানার মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেওয়া হয়। এরপর অভিযুক্তরা নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ও ভুয়া ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় গত ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এবি এম ইব্রাহীম খলীল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে