• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি

   ১৮ মে ২০২৫, ০৯:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবার-পরিজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি ডাকযোগে তার গ্রামের বাড়িতে এই চিঠি পাঠানো হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির এই নেতা।

আখতার হোসেনের পোস্ট

পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘‘বুলেট’’। চিঠিটা ডাকপিওন গতকাল বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’

এনসিপির এই নেতা আরও লিখেছেন, ‘বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হব না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির