• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রিকশাচালক বাবার আকুতি, পাশে দাঁড়ালেন তারেক রহমান


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০১:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক রিকশাচালকের আকুতিতে সাড়া দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নেতারা দ্রুত উদ্যোগ নিয়ে রিকশাচালক রফিকুল ইসলামের ছেলের সৌদি আরবে যাওয়ার বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন।

সিলেট বিএনপি সূত্রে জানা যায়, সিলেট নগরের রিকশাচালক রফিকুল ইসলাম দীর্ঘদিন রিকশা চালিয়ে ধীরে ধীরে টাকা জমিয়েছেন একটি মাটির ব্যাংকে। জমা করা সেই অর্থ দিয়েই তিনি ছেলের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করেন। কিন্তু ভিসার মেয়াদ সীমিত হওয়ায় টিকিট কেনার জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারেননি। এতে তার ছেলের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল।

রফিকুল ইসলামের একটি মানবিক আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হলে বিষয়টি চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও বটে। আমরা খুশি যে, একজন বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াতে পেরেছি।

শুক্রবার (২৩ মে) সিলেট নগরীর হাউজিং এস্টেটে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর কার্যালয়ে রফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে টিকিট তুলে দেওয়া হয়।

 রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ে। দিনরাত রিকশা চালিয়ে সামান্য টাকা জমিয়ে ছেলের ভিসা করেছিলাম। কিন্তু হঠাৎ জানতে পারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। টিকিটের টাকা জোগাড় করতে করতে হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যেত। আমি খুব অসহায় অবস্থায় পড়েছিলাম। কারো কাছে হাত পাততেও পারিনি। আজ যা পেলাম, তা স্বপ্নেও ভাবিনি। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তারেক রহমান সাহেবের সহায়তা পেয়েছে। এজন্য আমি তার কাছে চির কৃতজ্ঞ। যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, দেওয়ান জাকির এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক