• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আমি সমকামী বিদ্বেষী নই: বাঁধন


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০৩:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
বছর দুই আগে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল আজমরী হক বাঁধন ও বলিউড অভিনেত্রী টাবু অভিনীত ‘খুফিয়া’। মুক্তির পর নেটফ্লিক্সে মৌমাছির মতো ভিড় করেন দর্শকরা। এ ওয়েব সিনেমায় টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বাঁধনকে। 

সমকামী চরিত্রে অভিনয় করায় বেশ সমালোচনায় পড়েছিলেন তিনি। সমালোচনার পর বেশ কয়েকবার বিষয়টি নিয়ে কথা বলেছেন। এবার এই সিনেমায় যুক্ত হওয়ার ফিরিস্তি তুলে ধরলেন বাঁধন। সোমবার (২৬ মে) নিজের ফেসবুকে ‘আমার আর বিশাল ভারদ্বাজের মধ্যে কথোপকথন’ শিরোনামের একটি পোস্টে ‘খুফিয়া’ ছবিতে যুক্ত হওয়ার গল্প তুলে ধরেছেন বাঁধন।

বিশাল ভারদ্বাজ অভিনেত্রীকে বলেন সবাই যখন এই সিনেমায় কাজ করতে রাজি হচ্ছেন না তখন আপনি এই ছবিটা করতে রাজি হলে কেন? পরিচালকের এ কথা শুনে একটু হেসেই বাঁধন বলেন, ‘স্যার, টাবুকে চুমু দেওয়ার সুযোগ কে হাতছাড়া করে? তবে সত্যি বলতে, আপনার সঙ্গে কাজ করার সুযোগ আমি মিস করতে চাইনি। আমি একজন অভিনয়শিল্পী। আমার মনে ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত না। চরিত্রটা আমার খুব ভালো লেগেছে।’

এরপরই পরিচালক বাঁধনকে পাল্ট প্রশ্ন করেন। বিশাল ভারদ্বাজ বলেন, ‘তোমার দেশের অনেক অভিনেত্রী এই সিনেমায় যুক্ত হতে চাইনি। কেউ কেউ “জামাত” শব্দটা বাদ দিতে বলেছেন। এছাড়া কেউ চুমুর দৃশ্যে অভিনয় করতে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?

পরিচালকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘স্যার, আমি সমকামী বিদ্বেষী নই। আমি বিশ্বাস করি, প্রত্যেকের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আর আমি আমার দেশকে ভালোবাসি। আমি চাই না জামায়াত বা কোনো উগ্রপন্থী দল কখনও ক্ষমতায় আসুক।’

অভিনেত্রীর স্পষ্ট উত্তর শুনে মুগ্ধ হন বিশাল। একটু হাসি দিয়েই তিনি বলেন, ‘খুফিয়া সিনেমার জন্য আমি সঠিক মানুষকেই নির্বাচন করে ছি। আমি খুব খুশি যে আমরা একসাথে কাজ করতে পারছি।’  

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান