• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ১১:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম‌্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টায় ম‌্যাচটি শুরু হবে।

শুরুতে দুই দলের পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ইসু‌্যতে ক্রিকেটাররা ম‌্যাচ কমিয়ে আনার শর্ত দেয়। এরপর দুই টি-টোয়েন্টি কমানো হয়েছে। সঙ্গে তিন টি-টোয়েন্টি পাঁচদিনের মধ‌্যে আয়োজনের কথাও বলেছেন। সেভাবেই হয়েছে সূচি। ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং পহেলা জুন সবশেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

দুই দল এখন পর্যন্ত ১৯ ম‌্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের জয় কেবল ৩টি। পাকিস্তানের বাকি ১৬টি। বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টিতে সবশেষ পাকিস্তানকে হারিয়েছে ২০১৬ এশিয়া কাপে। ২০২৩ এশিয়ান গেমসে জিতলেও আদতে সেখানে জাতীয় দল খেলেনি। তবুও সেই ম‌্যাচ স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে রেকর্ডবুকে আছে।

বাংলাদেশ ও পাকিস্তান এখন একই মেরুতে দাঁড়িয়ে। পাকিস্তান সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজই হেরেছে। একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব‌্যবধানে। আরেকটি নিউ জিল‌্যান্ডের বিপক্ষে ৪-১ ব‌্যবধানে। বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব‌্যবধানে সিরিজ হেরেছে।

ফলে মানসিকভাবে দুই দলের অবস্থান সমান সমান। এমন অবস্থায় নতুন একটি সিরিজে দুই দলই চাইবে নিজেদের ছন্দে ফেরাতে। নতুন এই সিরিজে নতুন এই চ‌্যালেঞ্জটাকে গ্রহণ করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

নিজের দল নিয়ে লিটন অনেক বড় স্বপ্ন দেখছেন, ‘‘আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি...কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়।’

এদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, তারা ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাবে। অতীতের ভুল না করে সামনে এগিয়ে যাওয়ার প্রত‌্যয় তার।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল