• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৪:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ সমাবেশ শুরু হয়েছে। বুধবার (২৮মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টা ৩৭ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সমাবেশ শুরুর আগে প্রায় দু ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। সমাবেশে নেতা-কর্মীদের সমাগম নয়াপল্টন ছাড়িয়ে রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, শাহাজানপুর, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট চারটি বিভাগের নেতা-কর্মীরা এ সমাবেশে উপস্থিত আছেন।

অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন। নেতা-কর্মীদের মাথায় লাল, হলুদ ও সবুজ রঙের টুপি দেখা গেছে।

নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তাঁরা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।

নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে আশপাশের এলাকাগুলোর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক