• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হার দিয়ে বাংলাদেশের পাকিস্তান সফর শুরু


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৯:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বুধবার (২৮ মে) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। ৩০ রানে ৫ উইকেট শিকার বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন পাকিস্তানি পেসার হাসান আলী।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। তবে দলটির দুই ওপেনার ফখর জামান (১) এবং সাইম আইয়ুবকে (০) মাত্র ৫ রানের মধ্যেই ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ। তবে চারে নামা অধিনায়ক সালমানের ব্যাটেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হাসান মাহমুদের বলে তানজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাটে এসেছে ৩৪ বলে ৮ চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৬ রান।

ফিফটি না পেলেও চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস এসেছে শাদাব খান (৪৮) এবং হাসান নওয়াজের (৪৪) ব্যাটে। তাদের অবদানেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৪) হারায়। তবে অন্য ওপেনার তানজিদ এবং অধিনায়ক লিটনের ব্যাট শুরুর দিকে আস্থা জুগিয়েছে। ২ চারের সঙ্গে ৩ ছক্কায় ১৭ বলেই ৩১ রানে পৌঁছে যান তানজিদ। লিটনও পিছিয়ে ছিলেন না, ৩০ বলে ১ চার এবং ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৪৮ রান। তবে হাসান আলীর বলে তানজিদের স্টাম্প উড়ে গেলে আবার বিপদ দেখে বাংলাদেশ।

যদিও ৩৭ রানে দুই উইকেট হারানো দলকে ১০০ রান পর্যন্ত নিয়ে গিয়েছিল লিটন এবং জাকের আলীর জুটি। তবে দলীয় ১০০ রানে লিটন শাদাব খানের বলে ফখরের হাতে ক্যাচ দিলে আবার ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

লিটন ফেরার পর জাকের একাই লড়াইয়ের চেষ্টা চালান। তবে তার ৩৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত হারের ব্যবধান-ই যা একটু কমেছে। ৬৪ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা। এর মধ্যে শেষ ছয় ব্যাটার তো দুই অঙ্কও ছুঁতে পারেননি। তাদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

আগামী ৩০ মে একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল