• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতি পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এই গুঞ্জনের সত্যতার ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিওডি বাংলাকে বলেন, রাকিব ভাই অসুস্থ, ঠান্ডা জ্বর। সেজন্য তিনি বিশ্রামে আছে। এছাড়া আর কিছু নয়। বাকি সব প্রোপাগাণ্ডা।

একাধিক সূত্র জানিয়েছে, রাকিবকে ‘অসুস্থ’ দেখিয়ে সাময়িকভাবে বিরত রাখা হলেও বাস্তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে ছাত্রদলের ভেতরে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেছেন। ভবিষ্যতের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র জানায়, শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে জানানো হতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক