• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মিস ওয়ার্ল্ড হলেন থাইল্যান্ডের সুচাতা


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। এবারের প্রতিযোগিতা হায়দরাবাদে ভারতের অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে। গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা।

শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারের মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা বিজয়ীর মুকুট পরিয়ে দেন। ফুকেটে জন্মগ্রহণ করা এই সুচাতা একজন থাই মডেল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যান্সারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই।

থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। এর আগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন সুচাতা। সেখানে তিনি তৃতীয় রানার-আপ হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় নজর ছিল মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্তর দিকে। কিন্তু তিনি কুড়ি নম্বরে শেষ করলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান