• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে মিডিয়া হাব টুল


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৭:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক
ওয়েব সংস্করণে নতুন একটি টুল চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘মিডিয়া হাব’ নামের টুলটি চালু হলে ওয়েব অ্যাপের নির্দিষ্ট স্থানেই আদান-প্রদান করা সব ছবি, ভিডিও, ডকুমেন্ট ও লিংক দেখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে টুলটির মাধ্যমে পুরোনো মিডিয়া ফাইল দ্রুত খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলোর ব্যবস্থাপনা আগের তুলনায় আরও সহজ হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে টুলটির নমুনা যুক্ত করা হয়েছে। টুলটি চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের সাইড প্যানেলে ‘কমিউনিটিজ’ বিভাগের নিচে ‘মিডিয়া হাব’ ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে ক্লিক করলেই আলাদা আলাদা বিভাগে ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ওয়েব লিংক দেখা যাবে।

মিডিয়া হাবের ওপরে একটি সার্চ বারও থাকবে। ফলে সার্চ বারে নির্দিষ্ট বিষয় লিখলেই প্রয়োজনীয় ছবি, ভিডিও বা ডকুমেন্ট দ্রুত খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি ফাইলটির প্রেরকের নাম এবং কত তারিখে পাঠানো হয়েছে, তা-ও জানা যাবে। ব্যবহারকারীরা চাইলে টুলটির মাধ্যমে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করে মুছে ফেলতে পারবেন বা অন্যকে পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মিডিয়া হাব টুলটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এখনই টুলটি বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে না। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ওয়েব সংস্করণের বেটা ভার্সনে টুলটি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ