• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মানুষের সেবক হয়ে কাজ করতে চাই : আমিনুল হক


প্রকাশ:  ১ জুন ২০২৫, ০৮:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

চার দিনের ভারী বর্ষণে পল্লবী রূপনগর থানার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভারি বর্ষণ থেমে গেলেও তাদের ভোগান্তি কমেনি। গত চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার  মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলছে।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের  আহবায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবী রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।

রবিবার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো  পরিদর্শনে আসেন আমিনুল হক। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সবধরনের সাহায্য সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।

ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আন্চলিক ৬ নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হক এর সার্বিক তত্বাবধানে রান্না করা  হচ্ছে।  

খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে। 

এসময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।"

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক