• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দল চালাতে ‘গণচাঁদা’ কর্মসূচি শুরু করলো আপ বাংলাদেশ


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৬:২৩ পি.এম.
শেয়ার করুন 0
দল চালাতে ‘গণচাঁদা’ কর্মসূচি শুরু করলো আপ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই আকাঙ্ক্ষায় গঠিত রাজনৈতিক প্লাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। গত ৯ মে আত্মপ্রকাশ করা দলটি পরিচালনার জন্য ফান্ড সংগ্রহের কর্মসূচি হাতে নিয়েছে। চারটি উৎস থেকে দলীয় ফান্ড গঠন হবে বলে জানিয়েছে দলটি।

সোমবার (২ মে) এক প্রেস বিবৃতিতে দলটি গণচাঁদা (জনগণের অনুদান) ও ইভেন্টভিত্তিক ক্রাউড ফান্ডিংসহ আরও দুটি অর্থের উৎস জানিয়েছে। তারা বলেছে, আপ বাংলাদেশ এটি কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি এক নতুন স্বপ্ন; দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশের অঙ্গীকার। 

বিবৃতি বলা হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা দিতে আপ বাংলাদেশ গঠন করেছে ফাইন্যান্স, অডিট এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য তিনটি পৃথক কমিটি। দলীয় অর্থায়নের উৎস হবে: কেন্দ্রীয় সদস্যদের মাসিক চাঁদা, প্রাথমিক সদস্য ফি, গণচাঁদা (জনগণের অনুদান) ও ইভেন্টভিত্তিক ক্রাউড ফান্ডিং।

দলের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত একটি খসড়া ফাইন্যান্সিয়াল পলিসির মাধ্যমে সকল আর্থিক কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ১৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে (www.upbangladesh.org) এবং পরবর্তীতে ত্রৈমাসিক ভিত্তিতে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানিয়েছে দলটি।

দেশবাসী ও সমর্থকদের প্রতি যার যা সামর্থ্য, সে অনুযায়ী অনুদান দেওয়ার অনুরোধও জানিয়েছে দলটির নেতৃবৃন্দ। 

অনুদান প্রদানের জন্য নিম্নোক্ত ব্যাংক একাউন্ট ও মোবাইল ব্যাংক একাউন্ট দিয়েছে তারা।
Sibgatullah Toki (Lead, Finance Committee, UP Bangladesh) 20502920204293101
Kanchpur Branch, Narayanganj
Islami Bank Bangladesh Limited
•    বিকাশ: 01521258940 (Personal)
•    নগদ: 01521258940 (Personal)
•    রকেট: 01521258940 (Personal)

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক