• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ক্ষমা চাইলেন নেইমার


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৬:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

চোটে পড়ার পর প্রায় দেড় মাস পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে তার ফেরাটা সুখকর হয়নি।ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সেটাও অবশ্য অদ্ভুত এক কারণে। হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে।

ম্যাচের ৭৬ মিনিটে নেইমারের ওই লাল কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যেও। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটাই সান্তোস হেরে যায় ১-০ গোলে। এমন ভুলের জন্য ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার।

সান্তোসের হারের দায় নিজের কাঁধে নিয়ে নেইমার বলেন, 'আমি একটি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আজকে আমি যদি বাইরে চলে না যেতাম, নিশ্চিতভাবেই তিনটি পয়েন্ট পেতাম আমরা। ওই তিন পয়েন্ট না পাওয়ার দায় আমাকেই দিতে পারেন!'

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার। 

ইচ্ছেকৃত হ্যান্ডবলের কারণে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুসারে সেটা লালকার্ডই বটে। নেইমার মাঠ ছাড়লে দশজনের সান্তোস লড়াই করতে পারেনি। ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেস গোল করে ম্যাচটাই জিতিয়ে দেন বোটাফোগোকে।

এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনেই চলে গিয়েছে সান্তোস। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন মোটে ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আরেক ঐতিহ্যবাহী ফ্ল্যামেঙ্গো। ১১ ম্যাচে তাদের অর্জন ২৪ পয়েন্ট।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল