• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শরিফুল রাজের কাজ দেখে মুগ্ধ ফারিণ


প্রকাশ:  ৩ জুন ২০২৫, ১১:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
অভিনেতা মরিফুল রাজ ও অভিনেত্রী ফারিণ। ছবি-সংগৃহীত
অভিনেতা মরিফুল রাজ ও অভিনেত্রী ফারিণ। ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

শরিফুল রাজকে নিয়ে শোবিজমহলে একটি বিষয় বেশ চর্চিত, এই অভিনেতা শুটিংয়ের পুরো সময়টা নাকি কাজেই ডুবে থাকেন। এমনকি চরিত্রের সঙ্গে মিশে যেতে বাস্তব দুনিয়ার থেকেও সকল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। 

সম্প্রতি অভিনেত্রী তাসনিয়া ফারিণও একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন। আসন্ন কোরবানির ঈদে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেখানে প্রথমবারের মতো এই অভিনেতার সঙ্গে কাজ করলেন অভিনেত্রী। 

এই সিনেমায় অভিনয় করতে গিয়েই রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। আর কাজের প্রতি অভিনেতার ডেডিকেশন, একাত্মতা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নায়িকা। 

শরিফুল রাজ নাকি শুটিংয়ের সময় ফোন ব্যবহার করেন না। এমনকি সিনেমায় অভিনয়ের পুরো সময়টুকুই নাকি মোবাইল ফোন ছাড়াই থাকেন এই অভিনেতা। বিষয়টি জানালেন ফারিণ নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, শরীফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।

ফারিণ বলেন, ‘শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি। এমনকি ৭-৮ মাস ফোন ছাড়াই ছিলেন। তাকে ফোনকল দিলেও পাওয়া যেত না।’

রাজের প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন! তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’

প্রসঙ্গত, ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজ-তাসনিয়া ফারিণের পাশাপাশি মোশাররফ করিমও অভিনয় করেছেন। ইতোমধ্যেই সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান