• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০২:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ছাত্রদলের দলীয় প্রতীক
ছবি: ছাত্রদলের দলীয় প্রতীক

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পদবঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

বুধবার (৪ জুন) এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ১৫ মে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কাঙ্ক্ষিত পদ না পেয়ে দলের বড় একটি অংশ আন্দোলন শুরু করেন। এ আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

কমিটি ঘোষণার দিন রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কুমিল্লা নগরীর কান্দিপাড়ের পূবালী চত্বরে অবরোধ সৃষ্টি করেন। গত ১৭ মে ঘোষিত কমিটি বাতিল চেয়ে কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পদবঞ্চিতরা। আগুনে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক