• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ক্যানসার নিয়েই বিয়ে করেছেন হিনা খান


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

একের পর এক কেমোথেরাপি, অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যেও সুখ খুঁজে ফিরছেন হিনা খান। কঠিন সময়ে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘদিনের প্রেমিক, কলকাতার ছেলে রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন তিনি।

প্রায় ১৩ বছরের সম্পর্কের পর, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শুভ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিয়ের আয়োজন ছিল একেবারে ঘরোয়া। খুব নিকটাত্মীয় ছাড়া কাউকে জানাননি।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। প্রযোজক রকি জয়সওয়াল ও অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই গড়ায় প্রেমে। ২০১১ সালে ‘বিগ বস’ ঘরেও রকির উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় তাদের সম্পর্ক।

এবার রকিকে ‘স্বামী’ হিসেবে পরিচয় দিলেন হিনা। যদিও বিয়েটি তাদের কাছে শুধুই আইনি স্বীকৃতি। হিনার কথায়, ‘বিয়ে আমার কাছে একটি সামাজিক প্রথা মাত্র। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান