• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাতি আর যেনতেন ভোট চায় না: জামায়াত আমির


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০২:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

মৌলভীবাজার প্রতিনিধি

অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের চলমান সংকটের সমাধান হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতি আর যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ নিশ্চিত না হলে, নির্বাচন অর্থবহ হবে না।

তিনি আরও বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নতুন প্রজন্মের ভোটার, বিশেষ করে যুব সমাজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ দিতে হবে। 

এ সময় প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত আশ্বাসগুলো বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক