• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোণায় বাবরের ঈদ উদযাপন


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ০৪:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

প্রায় ১৭ বছর কারাবন্দি থাকার পর এবারে নিজের গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

কারামুক্তির পর এটিই তার প্রথম ঈদ, যা তিনি কাটালেন নেত্রকোণার মদন উপজেলার ভাদেরা গ্রামে।

শনিবার (৭ জুন) বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী জানান, ভাদেরা গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর।

তিনি আরও বলেন, নামাজ শেষে তিনি আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দিনেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘১৭ বছর কারাভোগের পর নেতা-কর্মীদের মাঝে ফিরে বাবর সাহেব এবার গ্রামের বাড়িতে ঈদ করছেন—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় নির্বাচিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ২৮ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে একাধিক মামলায় সাজা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে তিনি একে একে খালাস পান এবং চলতি বছরের ১৬ জানুয়ারি কারামুক্ত হন। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক