• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অভিযোগ ইসলামী আন্দোলন নেতার

সিন্ডিকেটের ষড়যন্ত্রে ধ্বংসের মুখে কোরবানির চামড়ার বাজার


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ১১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর চামড়া নিয়ে পুরোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ইসলামবিরোধী চামড়া সিন্ডিকেট কৌশলে দরপতন ঘটিয়ে কোরবানির চামড়ার বাজার ধ্বংস করছে। এতে করে একদিকে গরিব-অসহায় মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের কওমি মাদ্রাসাগুলোও বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় অর্থ সহায়তা থেকে।

রোববার (৮ জুন) সংগঠনটির প্রচার ও দাওয়াহ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দেশে ইসলামী অনুশাসনের অভাবেই আজও অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে। কোরবানির সময় বহু মানুষ লোকচক্ষুর আড়ালে থেকে কোরবানিতে অংশ নিতে পারে না। অথচ কোরবানির চামড়া বিক্রি করে দেশের অনেক কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়। সেই চামড়ার দাম পড়ে যাওয়ায় মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার যে ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে, বাস্তবে কেউ সে দামে চামড়া কিনছে না। এতে বোঝা যাচ্ছে, চামড়া সিন্ডিকেট এখনো সক্রিয় এবং এটি কওমি শিক্ষা ব্যবস্থাকে আর্থিকভাবে দুর্বল করতে ষড়যন্ত্র করছে।

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা ইমতিয়াজ বলেন, এই সিন্ডিকেট চক্রকে রুখতে না পারলে কোরবানির মৌসুমে প্রতি বছরই এই দুরবস্থা চলতে থাকবে। সরকারকে জনগণের স্বার্থে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে কোরবানি বঞ্চিতদের মধ্যে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় কোতয়ালী থানা শাখা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, থানা সহ সভাপতি ডা. জাকির হোসেন, থানা সেক্রেটারি মাহমুদুল হাসান সোহাগসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক