• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দর্শক ভালোবাসায় সিক্ত কম আলোচনায় থাকা ‘উৎসব’


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০১:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ঈদে মুক্তি পাওয়া সব কম প্রচারণায় ছিল ‘উৎসব’। কিন্তু  মুক্তির পর  চমকে দিয়েছে ‘উৎসব’ নামের এক সাদা-সিধে পারিবারিক গল্প। কেবল চমক নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা হয়ে উঠেছে এটি দর্শকদের কাছে। হলভর্তি মানুষ, চোখে জল আর মুখে প্রশংসা—এটাই এখন ‘উৎসব’–এর আসল পোস্টার।

ঢাকার সিনেমা হলগুলোতে গেল তিন দিন ধরে প্রতিটি শো যাচ্ছে হাউসফুল। সরেজমিনে দেখা গেছে, অনেকেই পরিবার নিয়ে এসেছেন ছবিটি দেখতে। হল থেকে বের হয়ে কারও চোখ ভেজা, কেউ আবার মৃদু হাসছেন। বেশিরভাগের মুখেই এক অভিন্ন প্রতিক্রিয়া—ভাবতেই পারিনি এত ভালো সিনেমা হবে!

একজন দর্শক বললেন, এই ঈদে সত্যিকার অর্থেই পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা পেয়েছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায়, এটাই সেটা।

আরেকজন বললেন, তাণ্ডবের মধ্যে একটা উৎসবের মতো ছবি দরকার ছিল। নস্টালজিয়ায় নিয়ে গেল। ক্লাসিক কাল্ট হয়ে থাকবে।"

কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলেই ফেললেন—উৎসব না দেখলে মনে হবে আপনি এই ঈদে কোনো সিনেমাই দেখেননি!"

এই ভালোবাসায় আপ্লুত পরিচালক তানিম নূর। বলেন, এটা একেবারেই অভূতপূর্ব অভিজ্ঞতা। 'উৎসব' যেন সত্যিই ঈদের মধ্যে এক আলাদা উৎসব তৈরি করে দিয়েছে। প্রতিটি শো হাউসফুল, মানুষ কথা বলছে, অন্যদের জানাচ্ছে—এটাই আমাদের বড় অর্জন।

তানিম নূর আরও যোগ করেন, আমরা শুরু থেকেই বলে আসছি—এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। সেই সতর্কতা মানুষ মেনেও চলেছে। পরিবার নিয়েই আসছে, আর উপভোগ করছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর কাহিনি লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে এক অনন্য তারকাবহর—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান