• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

২-১ গোলে বাংলাদেশের হার


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন পর ঢাকায় এসে ১০ বছর আগের স্মৃতিই ফিরিয়ে আনলো সিঙ্গাপুর। ২০১৫ সালে এই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল পূর্ব এশিয়ার দেশটি। এবারও ঘরে ফিরছে একই ব্যবধানের জয় নিয়ে।

মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই জয়ে সিঙ্গাপুর উঠলো গ্রুপের শীর্ষ আসনে।

সিঙ্গাপুর প্রথমার্ধে এগিয়েছিল ১-০ গোলে। এক পর্যায়ে ব্যবধান ২-০ করে অতিথি দলটি। ৬৮ মিনিটে ব্যবধান কমায় হামজা-শামিতদের দল। বাংলাদেশের গোলটি করেছেন রাকিবুল ইসলাম।

ঘরের মাঠের তিন ম্যাচে চোখ রেখেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরো। শিলংয়ে ভারেতর বিপক্ষে ড্র করার পর বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল ৪৫ বছর পর আবার এশিয়ান কাপে খেলার। সেই স্বপ্ন অনেকটাই শেষ হলো সিঙ্গাপুরের বিপক্ষে এই হারে।

এ ম্যাচ ঘিরে উৎসব তৈরি হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। গ্যালারিভর্তি দর্শক সমর্থন জুগিয়েছিল বাংলাদেশ দলকে। তবে ফুটবল ঘিরে উৎসবের যে আগুন ছিল তাতে পানি ঠেলে দিয়েছে সিঙ্গাপুর। এ নিয়ে ঢাকায় এসে পরপর দুই ম্যাচে বাংলাদেশকে হারালো সিঙ্গাপুরের ফুটবলাররা।

রক্ষনাত্মক কৌশলে যাওয়ার খেসারত দিলো বাংলাদেশ। প্রথমার্ধেই পিছিয়ে পড়লো গোল খেয়ে। বিরতির ঠিক আগে সিঙ্গাপুর গোল করে লিড নেয় গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ৪৫ মিনিটে গোল করেন সংইয়ং।

এ ম্যাচে প্রথম সুযোগও এসেছিল অতিথি দলটির সামনে। ৯ মিনিটে বাম দিক থেকে হারিস স্টুয়ার্টের লম্বা থ্রো থেকে সুযোগ তৈরি হয়েছিল সিঙ্গাপুরের। অরক্ষিত অবস্থায় থাকা উইয়ং সং ঠিকঠাক বলে পা লাগাতে পারেননি। বল চলে যায় বাইরে।

১৬ মিনিটে গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ডান দিক থেকে শাকিল আহাদ তপুর ক্রসে বল পড়েছিল ছোট বক্সে রাকিবের সামনে। সবাইকে হতাশ করেছেন রাকিব, তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে না পারলে প্রথম পাওয়া সুযোগ হারায় বাংলাদেশ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল