• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ক্রাউড ফান্ডিংয়ে কত টাকা অনুদান পেল এনসিপি


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০২:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যে বেশ সাড়া পেয়েছে।

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

বুধবার (১০ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান।

কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।

পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে।

এর আগে, গত বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক