• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশ্যে এলেন (কুবি) শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি সামনে আসার পর এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি ইউসুফ ইসলাহি ও সেক্রেটারি মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে আসেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ। ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক