• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইরানে যুদ্ধবাজ ইসরাইলের বিমান হামলায় জামায়াতের তীব্র নিন্দা


প্রকাশ:  ১৩ জুন ২০২৫, ০৭:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবাজ ইসরাইলের হামলায় ইরানের আরজিএস প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার ১৩ জুন গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ১৩ জুন শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবাজ ইসরাইলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরামাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি,আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি। আমি তাদের সকলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন। আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক