• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: রাশেদ খাঁন


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ০৭:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খাঁনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট দিবেন না। এ সময় ক্লিন ইমেজধারীদের ভোট দেয়ার আহ্বানও জানান তিনি। সেইসাথে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ সংশ্লিষ্ট অন্যান্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক