• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মালেশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ১২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
মালেশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী

ভিওডি বাংলা ডেস্ক: 

মালেশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট্র (উই)’ মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তারা কুয়ালালামপুরের বিভিন্ন স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের গ্রিন রেসিডেন্সি কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে অর্ধ-শতাধিক প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে এ অনুষ্ঠান হয়।

প্রবাসের ব্যস্ততা ও একাকিত্বের মাঝে এমন আয়োজন হয়ে ছিল বন্ধুত্ব, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য প্রতিচ্ছবি। দেশটিতে অবস্থানরত নারী উদ্যোক্তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তারা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়।

অনুষ্ঠানের শুরুতে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রবাসেও বসে নেই নারীরা। সংসার সামলিয়ে কর্মব্যস্ত জীবনে তারা কাজ করে যাচ্ছেন। উই এর মাধ্যমে প্রবাসে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এই জন্য উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান তিনি।

উই সংগঠনটি মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। এই সংগঠনের মাধ্যমে প্রবাসী নারীরা একে অপরের পাশে দাঁড়াবে, নারী হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল।

অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশিয় নানা মুখরোচক খাবার ও মিষ্টান্ন, যা সবাইকে মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্না এবং ঈদের দিনের বিশেষ স্বাদ। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নতুন-পুরনো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে। অনেকের কাছে প্রবাসে থেকেও দিনটি হয়ে ওঠে বাংলাদেশকে হৃদয়ের কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ।

উই-এর সদস্যদের ভাষ্যে এমন আয়োজনের মূল উদ্দেশ্য সংগঠনের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করা। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসেও জীবন্ত রাখা। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উই-এর পক্ষ থেকে জানানো হয়, মিলনমেলাটি আমাদের প্রবাস জীবনে নতুন প্রেরণা ও আশার আলো জ্বেলে দিয়েছে। ভবিষ্যতে আমরা আরও বড় এবং সুন্দর আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা মাহবুব, সানজি ইসলাম, আফসারি জাহান, ফাওজিয়া সুলতানা, মুনিরা আক্তার, রেজওয়ানা আহমেদ, শিমা আরশাদ, কোহিনুর মুন, ফাতেহা নাজনিন, রিপা, মিসেস আরশসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের