• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগদের পুনর্বাসন


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগদের পুনর্বাসন

ক্যাম্পাস প্রতিনিধি:

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের পদ বঞ্চিতরা।

জানা গেছে, গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার মানারাত ইউনিভার্সিটি ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন। ওই কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া কুতুব উদ্দিন আওয়ামী আমলে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিল কমিটিতে সভাপতি পদ পাওয়া মইনুল হাসান নিশাতেরও।

ফের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীফের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মানারাত ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল আমিন বলেন, কাউন্সিলের দিন 'নিশাত-কুতুব' প্যানেলের অর্ধেক ভোটার ছিলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এবং কুতুব উদ্দিন নিজেও একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কমিটিতে পদপ্রত্যাশী একাধিক নেতা অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীর সামনে ভোট গণনা করা হলে ইলিয়াস হাওলাদার অধিক ভোট পান। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ইলিয়াসকে বঞ্চিত করে মইনুল হাসান নিশাতকে সভাপতি ঘোষণা করেন।

তারা আরও অভিযোগ করেন, নিশাতের মামা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন বাবলু ও সভাপতি আবু হোরায়রা যোগসাজশ করে মইনুল হাসান নিশাতকে সভাপতি ঘোষণা করেছেন। নিশাতের অবস্থান শক্তিশালী করতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিনকে সহ-সভাপতি বানানো হয়েছে, যার মাধ্যমে ছাত্রলীগ কর্মী মন্ডলসহ নিষিদ্ধ সংগঠনটির আরও ৮ জনকে ছাত্রদলের ভোটার বানানো হয়।

এছাড়া সিনিয়রদের ডিঙিয়ে অপেক্ষাকৃত জুনিয়রদের পদ দেওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সদস্য। তাদের দাবি, বিষয়টি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রার সাথে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা আমার দেশকে বলেন, কমিটিতে ছাত্রলীগের কেউ আছে বলে আমার জানা নাই। তবে কারো ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ পেলে সংগঠনের নিয়ম অনুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ