• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ১২:০১ পি.এম.
শেয়ার করুন 0
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং  বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ ১৮ জুন বুধবার সন্ধ্যা ৬ টায় গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ০১ (এক) নাম্বার বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।

প্রসঙ্গত যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে সকালে দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত